সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিখোঁজের ৪ দিন পর হাঁপানিয়া গ্রামের পরিচিত মুখ লুডুর মরদেহ মিলল রামেক হাসপাতালের মর্গে

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২৬ ইং
নিখোঁজের ৪ দিন পর হাঁপানিয়া গ্রামের পরিচিত মুখ লুডুর মরদেহ মিলল রামেক হাসপাতালের মর্গে

আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের অতিপরিচিত মুখ এনামুল হক লুডু নিখোঁজ হওয়ার চার দিন পর তার মরদেহ উদ্ধার হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা এনামুল হক লুডু গত ১৩ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। চিকিৎসা শেষে ১৮ জানুয়ারি তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তিনি আর ফিরে না আসায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন ১৯ জানুয়ারি তার জামাতা মাহাফুজুর রহমান রাজশাহীর রাজাপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।


এরপর গত ২০ জানুয়ারি সকালে রাজাপাড়া থানার পরিদর্শক (ওসি) আশরাফুল ইসলাম পরিবারকে ফোন করে জানান, একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। পরে পরিবারের সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি এনামুল হক লুডুর বলে শনাক্ত করেন। পরিবারের সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
গতকাল সন্ধ্যায় মরদেহটি গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবার এক নজর দেখতে হাজার হাজার মানুষ ছুটে আসেন। পরে বাদ এশা গ্রামের কবরস্থানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী