জীবননগর ও মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (৫৮ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ মাদক, চোরাচালানি পণ্য উদ্ধার এবং অবৈধ্যভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ২১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। বিজিবি জানায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/৮-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে রাজাপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া গতককাল শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে একই বিওপির আওতায় সীমান্ত পিলার ৭৩/১-এস সংলগ্ন সিংনগর হালদারপাড়া গ্রামে আম বাগান থেকে ৯০ বোতল ঐুফৎড়পযষড়ৎরফব ঝুৎঁঢ় (ঙহবৎবী) উদ্ধার করা হয়। দুটি অভিযানেই নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ভূইয়া ইকবাল হোসেন।
এদিকে, গত বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির আওতায় সীমান্ত পিলার ৬০/৪৫-আর সংলগ্ন এলাকায় কলা বাগানে অভিযান চালিয়ে ভারতীয় ইমিটেশন কসমেটিকস (চুড়ি, কানের দুল, চেইনসহ বিভিন্ন সামগ্রী) উদ্ধার করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. গাজী লুৎফর রহমান।
অপর দিকে, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপি এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে মোট ২১ জন বাংলাদেশি নাগরিক আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে। বাঘাডাঙ্গা এলাকায় পৃথক দুটি অভিযানে ৭ জন, কুমিল্লাপাড়ায় ৯ জন এবং খোসালপুর এলাকায় ৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা ও রাজবাড়ী জেলার বাসিন্দারা রয়েছেন। আটক সকল ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদক