বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহে অসুস্থ দুজনকে চিকিৎসা সহায়তা প্রদান

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২৬ ইং
হাসাদাহে অসুস্থ দুজনকে চিকিৎসা সহায়তা প্রদান

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে অবস্থিত হাসাদাহ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে দুজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা খরচ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের নিজ কার্যালয়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। এসময় সংগঠনের সভাপতি শাহনেওয়াজ পারভেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাসাদাহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ, সাবেক পুলিশ কর্মকর্তা এমদাদুল হক, জীবননগর উপজেলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফোরমান আলী, হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর, হাসাদাহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য সাইফুল আলম টপি, সংগঠনের কোষাধ্যক্ষ নাঈম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ