সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার তাবাচ্ছুমের প্রথম গ্রেডে বৃত্তি অর্জন

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৬ ইং
আলমডাঙ্গার তাবাচ্ছুমের প্রথম গ্রেডে বৃত্তি অর্জন

আলমডাঙ্গার কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী তাহেরা তাবাচ্ছুম আফিয়া নুর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় প্রথম গ্রেডে বৃত্তি অর্জন করেছে। সে দৈনিক সময়ের সমীকরণ আলমডাঙ্গা অফিস প্রধান ও বিশিষ্ট কবি-সাংবাদিক হামিদুল ইসলাম আজমের নাতনী। গত ১০ ডিসেম্বর আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় তাহেরা তাবাচ্ছুম অংশগ্রহণ করে। এ পরীক্ষায় আলমডাঙ্গা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং নূরানী মাদ্রাসাসহ মোট ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৮৩ জন শিক্ষার্থী অংশ নেয়।


গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন আলমডাঙ্গা আফিয়া নুর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নুর মোহাম্মদ টিপু। ফলাফল প্রকাশের পর জানা যায়, তাহেরা তাবাচ্ছুম প্রথম গ্রেডে বৃত্তি অর্জন করেছে। নাতনির এই সাফল্যে সাংবাদিক হামিদুল ইসলাম আজম সবার কাছে দোয়া কামনা করেছেন। এ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, তানভীর সোহেল, আতিক বিশ্বাস, গোলাম সরোয়ার সদু, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদারসহ স্থানীয় সাহিত্য ও সাংবাদিক অঙ্গনের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী