সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিলুপ্তপ্রায় মেছোবিড়াল উদ্ধার

বনবিভাগের জিম্মায় হস্তান্তর
  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় বিলুপ্তপ্রায় মেছোবিড়াল উদ্ধার

আলমডাঙ্গায় একটি বিলুপ্তপ্রায় মেছোবিড়াল উদ্ধার করে বনবিভাগের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। জীববৈচিত্র‍্য সংরক্ষণ যুব সংস্থার ছয় সদস্যের সক্রিয় উপস্থিতিতে উদ্ধারকৃত মেছোবিড়ালটি মনোহরদিয়া থানাফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ আলীর মাধ্যমে কুষ্টিয়া রেঞ্জের বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। মেছোবিড়ালটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জীববৈচিত্র‍্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরণ, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাতসহ অন্যান্য সদস্যরা। এসময় উপস্থিত বক্তারা বলেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র‍্য রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী