সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বাজেট অধিবেশন অনুষ্ঠিত

সম্ভাব্য আয়-ব্যয় ২ কোটি ৫৬ লাখ টাকা
  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বাজেট অধিবেশন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবুর সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি। সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সিনিয়র আইনজীবী মো. শাহ আলম।


সভায় নবনির্বাচিত সহসভাপতি আকসিজুল ইসলাম রতন ও মোর্তজান হোসেন, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ও হারুনুর রশিদ বাবলু, কোষাধ্যক্ষ এমএসএ হাশেমী এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশনে সিনিয়র আইনজীবী সেলিম উদ্দিন খান, এস এম রফিউর রহমান, আকরাম হোসেন, নুরুল ইসলাম, আব্দুস সামাদ, এম এম শাহজাহান মুকুল, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, শামীম রেজা ডালিম, সোহরাব হোসেন (২), ওয়াহেদুজ্জামান বুলা, আ.স.ম. আব্দুর রউফ, ইউনুস আলী, মইন উদ্দিন মইনুল, তালিম হোসেন, নাজমুল হাসান লাভলু, আফজালুল হক, আবু তালেব বিশ্বাস, তসলিম উদ্দিন ফিরোজ, আসাদুজ্জামান মিল্টন, মোকলেছুর রহমান, হাসিবুল ইসলাম ইব্রাহিম ও সামিরা তাবাসুম বক্তব্য দেন।


সভায় ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চার মাসের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। ২০২৫ সালে আয় ও ব্যয় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৮০ হাজার ১৯৮ টাকা ৭৫ পয়সা। ২০২৬ সালের সম্ভাব্য আয় ২ কোটি ৫৬ লাখ ১৫ হাজার ৮০৮ টাকা ১৮ পয়সা আয় এবং সম্ভাব্য ব্যয় ২ কোটি ৫৬ লাখ ১৫ হাজার ৮০৮ টাকা ১৮ পয়সা টাকা দেখানো হয়েছে।


চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু বলেন, আইনজীবী সদস্যদের পরামর্শগুলো শুনেছি। তাঁরা চমৎকার পরামর্শ দিয়েছেন। অডিট ও বাজেট পাশ হয়েছে। ফরমের মূল্য বৃদ্ধি বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। অনিয়মিত সদস্যের বিষয়ে অভিযোগ জমা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আসছে ৩১ জানুয়ারি আইনজীবী সমিতির চড়ুইভাতি দশমাইল আক্কাস লেক ভিউ পার্কে অনুষ্ঠিত হবে। ওই চড়ুইভাতিতে স্বত:ফূর্তভাকে সকল আইনজীবী ও পরিবারের সদস্যদের উপস্থিতি কামনা করছি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী