সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে সচেতনতামূলক বিট পুলিশিং সভায় পুলিশ সুপার

সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই
  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৬ ইং
সরোজগঞ্জে সচেতনতামূলক বিট পুলিশিং সভায় পুলিশ সুপার

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, অপরাধমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের উদ্যোগে এবং সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের আয়োজনে সরোজগঞ্জ বাজারে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি আসাদুল হক।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি যে কোনো অপরাধ বা সন্দেহজনক ঘটনার তথ্য দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন এবং সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাজী সবদুল মিয়া, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, হাজী বজলুর রহমান, হাজী আব্দুর রউফ, হাসমত আলী, আব্দুল মালেক, নাসির উদ্দীন, মাসুম বিল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোখলেসুর রহমান লিটন মাস্টার। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ সভা শেষে সবাই অপরাধমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী