মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মধ্যদিয়ে জামায়াত প্রার্থী রুহুল আমিনের প্রচারণা শুরু

জামায়াত নির্বাচিত হলে গায়েবি মামলা বলে কিছু থাকবে না
  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৬ ইং
বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মধ্যদিয়ে জামায়াত প্রার্থী রুহুল আমিনের প্রচারণা শুরু

চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা আমির মো. রুহুল আমিন বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি জীবননগর উপজেলার বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন। এসময় মহান মুক্তিযুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। এরপর জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন।


মতবিনিময় সভায় মো. রুহুল আমিন তার নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন পরিকল্পনা এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের কল্যাণে কৃষিভিত্তিক উন্নয়ন জোরদার করা, একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, স্থলবন্দর বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান। এ ক্ষেত্রে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তিনি।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আনোয়ারুল হক মালিক এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনসহ দলীয় নেতৃবৃন্দ।


মতবিনিময় সভায় জীবননগর প্রেসক্লাবের (একাংশ) সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক (একাংশ) নুর আলম, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন কাজল, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি কাজী শামসুর রহমান, জিটিভির প্রতিনিধি আকিমুল ইসলাম, মাইটিভির জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, দৈনিক জনবাণীর প্রতিনিধি জামাল হোসেন খোকন, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি এম আই মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন বেলা ১১টায় দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জামায়াত প্রার্থী রুহুল আমিন। সভায় সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী রুহুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম মূল তিনটি ভিত্তি নিয়ে কাজ করে। এগুলো হলো- মানুষের কল্যাণ সাধন করা, দেশ পরিচালনায় সৎ যোগ্য মানুষ তৈরি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে গায়েবি মামলা বলে কিছু থাকবে না। সাংবাদিক ভাইয়েরা আমার দিকে ক্যামেরা রাখবেন, আমার ভুল হলে তা প্রকাশ করবেন। আপনারা কোনো দল বা ব্যক্তির জন্য না, দেশ ও দেশের জনগণের জন্য কাজ করবেন। সত্য ও ন্যায়ের পথে থেকে সত্য সংবাদ প্রচার করবেন।’


মতবিনিময় সভায় বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ রয়েল। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, দর্শনা থানা আমির মাহাবুবুর রহমান টুকু ও দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপু। সাংবাদিদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাবেক, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক মাহমুদ হাসান রনি, ফরহাদ ও রিফাত।

অপর দিকে, দুপুর ১২টায় দামুড়হুদা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক, জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদদৌলা টিটন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, সদর ইউনিয়ন আমির মাওলানা আবুল কাশেম প্রমুখ। মতবিনিময় সভায় দামুড়হুদা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো