সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ২

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৬ ইং
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ২

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। বিজিবি জানায়, গত মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার-৬০/৩৭-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে অবৈধভাবে ভারতে গমনকালে দুইজন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। টহলটি পরিচালনা করেন হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বাধীন বিজিবি সদস্যরা। আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী