জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজের প্রধান সহকারী প্রয়াত মহিদুল ইসলামের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হকের সভাপতিত্বে স্মৃতিচারণ করে বক্তব্য দেন কলেজের ভাইস প্রিন্সিপাল হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, সিনিয়র প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, প্রভাষক আহসান হাবীব, জামিল হোসেন, বাবুল হোসেন, এমাজ উদ্দীন মিল্টন, আসমা খাতুন, মোখলেছুর রহমান ও অফিস সহায়ক জাহিদুল ইসলাম মামুন।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া