বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা, বিএসটিআইয়ের অনুমোদন না থাকার পরও সরিষার তেল উৎপাদন ও বোতলজাত করণের অপরাধে আলিফ ফয়েল মিলকে ২০ হাজার টাকা, মডার্ন বেকারি কে ৪০ হাজার টাকা, মজিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, অভিক ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মামুনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও আলমডাঙ্গা পৌর স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিল চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি টিম।



কমেন্ট বক্স
notebook

লোকনাথপুরে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা