সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের উথলীতে মুদি দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৬ ইং
জীবননগরের উথলীতে মুদি দোকানে চুরি

জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তালা ভেঙে দোকানে প্রবেশ করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গতকাল বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানটির নাম লিজা স্টোর। দোকানটির মালিক হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। বুধবার সকালে দোকানে এসে তিনি দেখেন শাটারের তালা ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।


তিনি আরও জানান, মহাজনের পাওনা দেড় লক্ষ টাকা পরিশোধের জন্য দোকানে রাখা ছিল। চোরেরা ওই নগদ টাকা, ক্যাশবাক্সে থাকা খুচরা টাকা এবং দামি সিগারেটসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।


সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে চারজন সংঘবদ্ধ চোর দোকানের তালা ভাঙতে শুরু করে। পরে একজন চোর দোকানের ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সের টাকা ও দামি সিগারেট ব্যাগে ভরে নিয়ে দ্রুত পালিয়ে যায়। একই রাতে পার্শ্ববর্তী রানা ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানেও তালা ভাঙার চেষ্টা করে চোরেরা, তবে সেখানে তারা সফল হতে পারেনি।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, উথলী বাসস্ট্যান্ড বাজারে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটে। বাজারে তিনজন নাইটগার্ড থাকলেও তারা সারারাত ডিউটি শেষে ভোরের দিকে ঘুমিয়ে পড়েন। চোর চক্র এই সুযোগ কাজে লাগিয়ে ভোরে চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী