বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২৬ ইং
জীবননগরে জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার ৩৪ বছর পেরিয়ে ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে জীবননগর শহরের থ্রি-স্টার হোটেলের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার প্রধান সম্পাদক নুর হাকিম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি (একাংশ) মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক (একাংশ) নুর আলম ও সালাউদ্দিন কাজল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আকিমুল ইসলাম, মিঠুন মাহমুদ, এম আই মুকুল, হুমায়ূন কবির, তুহিনুজ্জামান, মুতাচ্ছিন বিল্লাহ ও হাসান নিলয়সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক জনবাণী পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি জামাল হোসেন খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সমকাল পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি কাজী শামসুজ্জামান চঞ্চল।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার