সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২৬ ইং
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি, যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণের নিমিত্ত উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, বিজিবির প্রতিনিধি মোস্তাফিজুর, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ। সভায় মাদক প্রতিরোধে এক সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী