সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের পরিচিতি সভায় আরিফুজ্জামান আরিফ

নির্বাচনে ছাত্রদলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান
  • আপলোড তারিখঃ ২০-০১-২০২৬ ইং
আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের পরিচিতি সভায় আরিফুজ্জামান আরিফ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলমডাঙ্গা উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে এই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাওন পারভেজ। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের সহোদর সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী মো. আরিফুজ্জামান আরিফ। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।


সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সামিউল সানি, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন সবুজ, সিনিয়র সহসভাপতি আব্দুর রাকিব জীবন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাফায়েত ইসলাম আকাশ, হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান, সাধারণ সম্পাদক আল সাবা আব্দুল্লাহ, নিগার সিদ্দিক কলেজের সভাপতি নাফিয়াল আরাফাত সাকিনসহ প্রমুখ।


পরিচিতি সভায় প্রধান মো. আরিফুজ্জামান আরিফ বলেন, ছাত্রদল দেশ পরিবর্তনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাখি। তরুণ প্রজন্মের ভোটকে ধানের শীষে টানতে ছাত্রদলকে কাজ করতে হবে। 


প্রধান বক্তা মোমিন মালিতা বলেন, দীর্ঘ সংগ্রামে ছাত্রদল ভূমিকা রেখেছে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রদল নিশ্চয়ই দেশ গড়ার জন্য কাজ করবে। দেশ গড়তে হলে তারেক রহমানের যেমন প্রধানমন্ত্রী হওয়ার কোনো বিকল্প নেই, ঠিক তেমনি চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান শরীফকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করারও কোনো বিকল্প নেই। পরিচিতি সভায় কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা ও সহসভাপতি মো. ইউসুফ হোসেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী