সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে কলাগাছির উজ্জলের বিষপানে আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০১৭ ইং
তিতুদহে কলাগাছির উজ্জলের বিষপানে আত্মহত্যা
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কলাগাছি গ্রামের রঞ্জন কুমার ঘোষের ছেলে মানসিক প্রতিবন্ধি উজ্জল কুমার ঘোষ (৩৫) বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গ্রামের মাঠে যেয়ে বিষপান করে। বিষপানের পর সে যন্ত্রণায় চিৎকার দিলে মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এরপর চিকিৎসাধিন অবস্থায় বিকাল ৫টার দিকে উজ্জল ঘোষ মারা যায়। উল্লেখ্য, উজ্জল ঘোষ প্রায় ৭ বছর যাবত ডায়াবেটিস, আলসারসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ছিলো। এছাড়া এলাকার মানুষ তাকে একজন মানসিক প্রতিবন্ধি হিসেবে চেনে। উজ্জলকে সুস্থ করার জন্য তার পরিবারের সদস্যরা ঢাকা রাজশাহীসহ দেশের অনেক চিকিৎসকের কাছে নিয়েও তাকে সুস্থ করে তুলতে পারেনি। সর্বশেষ ভারতে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসা প্রসেসিংসহ সকল কাজও সম্পন্ন করে উজ্জলের পরিবারের পরিবার। কিন্তু শারিরীক যন্ত্রণা সহ্য করতে না পেরে গতকাল উজ্জল বিষপানে আত্মহত্যা করে। এখবর তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী ও এএসআই লিয়াকত আলীর কাছে পৌছালে তারা উজ্জলের লাশের আতœহত্যার সত্যতা পেয়ে শেষকার্যের অনুমতি দেন উজ্জলের পরিবারকে। আজ সকালে কলাগাছি শ্বশানঘাটে উজ্জলের লাশের শেষ কার্য সম্পন্ন করা হবে বলে জানান উজ্জলের পরিবার। এ আত্মহত্যার ঘটনায় চুৃয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। যার মামলা নং ৮২।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড