সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাসকররায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২৬ ইং
খাসকররায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খাসকররা বালিকা বিদ্যালয় মাঠে গতকাল সোমবার বাদ আছর এই দোয়ার অনুষ্ঠান শুরু হয়। দোয়ার আগে বেগম খালেদা জিয়ার জীবনীর ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। 


ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, উপজেলা বিএনপি নেতা আব্দুল ওহাব মাস্টার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। 


খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. বাবুল আক্তার, উপজেলা যুবদলের সদস্য শাফায়েত হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ।


এসময় উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জিহাদ, উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী মালিতা, আনসার আলী জোয়ার্দ্দার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য আব্দুল লতিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর আলম, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেনসহ ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। 


প্রধান অতিথি আসিরুল ইসলাম সেলিম বলেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন সেই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেন। খালেদা জিয়া যেমন দেশের কল্যাণে কাজ করেছেন, তারেক রহমানও দেশকে এগিয়ে নিতে কাজ করছেন তাই শরীফুজ্জামান শরীফ কে এমপি নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে।


 বিশেষ অতিথি মোমিন মালিতা বলেন, শহিদ জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার দেশের জন্য আমৃত্যু সংগ্রাম যদি আপনাদের মনে এতটুকু নাড়া দেয় তবে ১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবো। তারেক রহমান ও শরীফুজ্জামান শরীফ এর প্রতি আস্থা রেখে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমরা নিবো,এই এলাকার শান্তি রক্ষার্থে আমরা সর্বদা সচেষ্ট থাকবো।  দোয়া মাহফিলে ইউনিয়নের সকল গ্রাম থেকে নেতাকর্মী ও সধীজনেরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ এবং শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন যুবদল নেতা শামীম রেজা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী