সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিন খাদ্যপণ্যের প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২৬ ইং
তিন খাদ্যপণ্যের প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা



নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড ও বড় বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে তিনটি খাদ্য পণ্যের প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাদ্য প্রস্তুত ও বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে স্বাস্থ্য সনদ না থাকা এবং নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় মো. রতন বিশ্বাসের মালিকানাধীন হোটেল মুসলিম ফুডকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্য সনদ না থাকা এবং খাদ্যে কাঁচা চামড়ায় ব্যবহৃত লবণ ব্যবহার করার দায়ে একই আইনের ৪৩ ধারায় মো. রনি আলমের মেসার্স হোটেল কুটুম বাড়ি খাওয়া ঘরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে খাদ্যে জাফর রঙের পরিবর্তে কাপড়ের রং ব্যবহার এবং নিষিদ্ধ কেওড়া জল বিক্রির অভিযোগে শ্রী গৌরচন্দ্র বসুর মেসার্স গৌতম স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট এক লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এসময় আরও কয়েকটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ডিপার্টমেন্টাল স্টোর তদারকি করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী