বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনা

ট্রেনে কাটা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • আপলোড তারিখঃ ১৯-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনা

আলমডাঙ্গায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ট্রেনে কেটে আয়মান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা একটার দিকে রাধিকাগঞ্জ পশুহাট সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়মান আলমডাঙ্গা উপজেলার দোয়ারপাড়া গ্রামের ওয়েল্ডিং মিস্ত্রি মো. সোহাগ আলীর একমাত্র সন্তান। কয়েকদিন আগে সে তার মা এনি খাতুনের সঙ্গে আলমডাঙ্গার রাধিকাগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশু আয়মান রেললাইনের ওপর খেলছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। সন্তানের এমন করুণ মৃত্যু দেখে তার মা এনি খাতুন অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।


ঘটনার খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। গতকাল রোববার বাদ মাগরিব নিহতের নিজ গ্রাম দোয়ারপাড়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে আলোচনা সভা