সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইঁদুরের বিষ্ঠা ও মরা পোকাযুক্ত সরিষায় তৈরি হচ্ছিল তেল, জরিমানা আদায়

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ইঁদুরের বিষ্ঠা ও মরা পোকাযুক্ত সরিষায় তৈরি হচ্ছিল তেল, জরিমানা আদায়

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড়ে অপরিচ্ছন্ন পরিবেশে সরিষার তেল তৈরির অপরাধে এক তেল মিল মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার বিকেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দৌলতদিয়াড় এলাকায় তদারকিমূলক অভিযান চালায় চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। এসময় একটি ‘ওয়েল, চিড়া ও মুড়ি মিল’-এ তল্লাশি চালিয়ে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন করতে দেখা যায়। তেলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত সরিষার মধ্যে ইঁদুরের বিষ্ঠা, মরা পোকা ও নানাবিধ ময়লা পাওয়া যায়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৫ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে যারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। উক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে ভালো মানের পরিচ্ছন্ন সরিষা দিয়ে তেল তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী