সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মায়ের কোল থেকে চাকার তলে সন্তান

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০১৭ ইং
মায়ের কোল থেকে চাকার তলে সন্তান
কুষ্টিয়া শহরের মজমপুরে  ট্রাফিক কার্যালয়ের সামনে সমীকরণ ডেস্ক: বাবা আলফাজ উদ্দীন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে মা তামান্না খাতুনের কোলে ছিলেন ১৯ মাস বয়সী তামিম হোসেন। কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় ট্রাফিক কার্যালয়ের সামনে পৌঁছার পর ঝাঁকুনিতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায় তামিম। এ সময় একটি কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। চোখের সামনে একমাত্র ছেলের করুণ মৃত্যু দেখে অচেতন হয়ে পড়েন বাবা-মা। সন্তানের লাশের সঙ্গে বাবা-মাকেও নেওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা তিনটার দিকে মেহেরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আলফাজ উদ্দীন তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। মহাসড়কে খানাখন্দ থাকায় যানবাহন চলছিল ধীর গতিতে। কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক কার্যালয়ের কাছে পৌঁছানোর পর গর্তে পড়ে প্রচ- ঝাঁকুনিতে মোটরসাইকেলটি থেকে হঠাৎ ছিটকে পড়েন ওই দম্পতি। আলফাজ ও তাঁর স্ত্রী ছিটকে রাস্তার এক পাশে পড়ে যান। অপর পাশে যায় মায়ের কোলে থাকা তামিম। এ সময় একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দেয়। মা-বাবা বাঁচলেও চোখের সামনে প্রিয় সন্তানের করুণ মৃত্যু দেখে দুজনই অচেতন হয়ে পড়েন। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) লিপন সরকার বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালক ও তাঁর সহকারীকে আটক করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। শিশুটির লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তামিমদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের শ্রীখল গ্রামে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড