বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
প্রশাসনের হস্তক্ষেপে পুরোনো সিলেবাসে পড়ানোর সিদ্ধান্ত

চুয়াডাঙ্গায় প্রদীপন স্কুলে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পড়ানোর অভিযোগ

অফিসকক্ষে শিক্ষকদের তালাবদ্ধ করে অভিভাবকদের বিক্ষোভ
  • আপলোড তারিখঃ ১৯-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় প্রদীপন স্কুলে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পড়ানোর অভিযোগ

চুয়াডাঙ্গায় প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পড়ানোর অভিযোগে অভিভাবকেরা শিক্ষকদের অফিসকক্ষে তালাবদ্ধ করে বিক্ষোভ করেছে। গতকাল রোববার সকাল ১০টায় প্রদীপন বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষকদের অবরুদ্ধ করে পুরোনো সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করার দাবি তোলেন তারা। বিক্ষোভের একপর্যায়ে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিকে নিয়ে আসা হয়। পরে অভিভাবকদের দাবি অনুযায়ী আগের কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়।


অভিভাবকেরা জানান, গেল কয়েকদিন আগে অভিভাবকদের না জানিয়ে নতুন কারিকুলাম সিলেবাস তৈরি করে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এ নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পড়ালে সেইভাবে কিছু বুঝতে পারবে না। প্লে, নার্সারি, কেজি ওয়ান ও কেজি টু শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের এই নতুন সিলেবাসে পড়ানো শুরু করেছে বিদ্যালয়ের শিক্ষকেরা। এতে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষের এ নতুন সিলেবাসের কারিকুলামে পড়াশোনা ভালো হচ্ছে না বলে অভিযোগ তোলেন অভিভাবকরা। অভিভাবকরা দাবি তুলে জানিয়েছেন, আগের মতো পুরোনো কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে। তাহলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে।


একপর্যায়ে যখন অভিভাবকদের দাবি না মানলে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের অফিস কক্ষে তালাবদ্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ বিক্ষোভ কর্মসূচির বিশৃঙ্খলা পরিস্থিতি শান্ত করতে বিদ্যালয়ে ছুটে আসেন প্রশাসন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


এসময় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন যেহেতু নতুন সিলেবাসের কারিকুলাম অভিভাবক মানছে না। তাই পুরোনো কারিকুলামে শিক্ষার্থীদের পড়ানো নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করে জানানো হবে অভিভাবকদের।


চুয়াডাঙ্গা প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ বিদ্যালয়ের অধ্যক্ষ শহিদুল আলম বলেন, অভিভাবকদের দাবি অনুযায়ী পুরোনো কারিকুলামে পড়ানো নির্দেশ পেয়েছি জেলা প্রশাসক থেকে। আগামী ক্লাসে শিক্ষার্থীদের পুরোনো কারিকুলামের সিলেবাস অনুযায়ী পড়ানো হবে।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ