সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পরিবেশ আইন লঙ্ঘনে চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত

দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ১৯-০১-২০২৬ ইং
পরিবেশ আইন লঙ্ঘনে চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত

চুয়াডাঙ্গায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। গতকাল রোববার সকাল ১০টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।


অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(১) ও ৬ লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার অভিযোগে দর্শনার বড়শলুয়া এলাকার মেসার্স কেএসবি ব্রিকসকে ১ লাখ টাকা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়িয়া এলাকার সুপার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করে তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. নাইম হোসেন প্রসিকিউশন প্রদান করেন।


এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধ এবং আইন লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী