বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে

বিএনপির প্রার্থী বাবু খানের সৌজন্য সাক্ষাৎ
  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও একান্ত রাজনৈতিক আলাপচারিতা করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। গতকাল শনিবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া বাজারের সরোজগঞ্জ রোডে অবস্থিত সাব্দার রহমান বিশ্বাস সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মাহমুদ হাসান খান বাবু খেলাফত মজলিসের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজখবর নেন। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরেও আমাদের একটি সামাজিক ও পারিবারিক পরিচয় রয়েছে। আমরা একই গ্রাম, একই বংশ ও একই জাতির সন্তান। আন্দুলবাড়ীয়ার সন্তান হিসেবে তিনি রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করতে সকলের সহযোগিতা কামনা করেন। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত এ সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও ফলপ্রসূ রাজনৈতিক আলোচনায় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে আলোচনা সভা