বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ১১ পিস প্যাথেডিনসহ একজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ১১ পিস প্যাথেডিনসহ একজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় প্যাথেডিন ইনজেকশনসহ একজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে শহরের ফাতেমা প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে সাহেদ রানা তুহিন (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানজারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ফাতেমা প্লাজার সামনে অভিযান পরিচালনা করেন। এসময় পোশাক পরিহিত পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ১১ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ