বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় নাইট গার্ডকে বেঁধে রেখে জমির কলাগাছ নষ্ট

ভেকু দিয়ে জোরপূর্বক মাটি কাটার অভিযোগ
  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২৬ ইং
দর্শনায় নাইট গার্ডকে বেঁধে রেখে জমির কলাগাছ নষ্ট

দর্শনায় গভীর রাতে এক নাইট গার্ডকে বাঁশের সঙ্গে বেঁধে রেখে কলাবাগান ক্ষতিগ্রস্ত করে ভেকু দিয়ে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী নাইট গার্ড ইছাহক আলী (৭৫) জানান, তিনি নাস্তিপুর গ্রামের গোলাম রহমানের ছেলে আরিফুল ইসলামের কলাবাগান পাহারা দিচ্ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে গিয়ে কলাবাগানের পাশের একটি বাঁশগাছে বেঁধে রাখে। এরপর তারা ভেকু মেশিন দিয়ে জমির মাটি কাটা শুরু করে।


তিনি আরও জানান, রাত ১টা ৫ মিনিটের দিকে তাকে খুলে দেওয়া হলেও ভোর ৫টা পর্যন্ত ভেকু দিয়ে কলাগাছ নষ্ট করে প্রায় ৫ কাঠা জমির মাটি কেটে নিয়ে যায়। এ সময় অসুস্থ হয়ে পড়লে তারা বোতল থেকে তার মাথায় পানি ঢেলে দেয়, তবে তাকে ছেড়ে যায়নি।
ইছাহক আলী দাবি করেন, ঘটনার সময় বাঁশবাগানের পাশের গলিতে শুকুরো বাঘের ছেলে জুয়েল দাঁড়িয়ে ছিল। এছাড়া তিনি ট্রাক্টরচালক কায়েশকে চিনতে পেরেছেন, যিনি আগে ওদুদ শাহর ভাটায় ট্রাক্টর চালাতেন। তার ভাষ্য অনুযায়ী, ৫ু৬ জন ব্যক্তি তাকে বেঁধে রেখে পাশে মদ্যপান করছিল, আর অন্যরা মাটি কাটছিল।


সকালে জমির মালিককে জানানো হলে তদন্তে জানা যায়, কাটা মাটি জয়রামপুর হেডভাটায় নিয়ে বিক্রি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এ কাজে জড়িত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাবেক সদস্য চঞ্চল মেম্বারের ভাই আরিফুল ইসলাম।
জমির মালিক আরিফুল ইসলাম জানান, কলাবাগান ও মাটি বিক্রির ফলে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ