বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ী প্রেসক্লাবে মতবিনিময় সভায় জামায়াত প্রার্থী রুহুল আমিন

সাংবাদিকদের সকল ভালো কাজে পাশে থাকার ঘোষণা
  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২৬ ইং
হিজলগাড়ী প্রেসক্লাবে মতবিনিময় সভায় জামায়াত প্রার্থী রুহুল আমিন

চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনে ১০ দলীয় জোটের প্রাথী অ্যাডভোকেট মো. রুহুল আমিন। গতকাল শনিবার বিকেল পাঁচটায় প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান।


সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুহুল আমিন বলেন, এ দেশের মানুষের ওপর রাজনৈতিক ট্যাগ লাগিয়ে বিগত সময়ে যে অত্যাচার-নির্যাতন করা হয়েছে, আগামীতে তা পুরোপুরি বন্ধ করতে হবে। রাজনীতি করার কারণে কোনো মানুষকে মামলা দিয়ে জেলে পাঠানোর রাজনীতি আর করতে দেওয়া হবে না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করে। আগামীতে যদি জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায়, তবে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ। এছাড়াও তিনি সাংবাদিকদের সকল ভালো কাজে পাশে থাকার ঘোষণা দেন।


হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও দামুড়হুদা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রচার বিভাগের প্রধান সাংবাদিক মফিজ উদ্দিন, হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা মীর মফিজ উদ্দিন, সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিণ্টু, সহসভাপতি সেলিম রেজা, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, সাংগঠনিক সম্পাদক নয়ন আহমেদ, সদস্য সাইদুর রহমান, নিশান মিয়া, আশরাফুল  ইসলাম, প্রেস বাবু প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমির লিটন মল্লিক, সেক্রেটারি হাসিবুল ইসলাম, জামায়াত নেতা হাজী নুরুল আমিন, ডাক্তার এরফান আলী লাণ্টুসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে আলোচনা সভা