দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের খাবলি পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে সড়কের সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাবিটা প্রকল্পের আওতায় ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ১৪৫ ফুট রাস্তার সিসি ঢালাই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল শনিবার সকাল ১০টায় ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। ইউপির সাবেক সদস্য রমজান আলীর বাড়ি থেকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির আবু হানিফার বাড়ি পর্যন্ত এ সড়কের কাজ উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দা আ. বারীক ও সালাউদ্দীন জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। কাদা ও পানির কারণে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। সিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তা নির্মাণ হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো বলে তারা সন্তোষ প্রকাশ করেন।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা