সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় পুনরায় শুরু সংগ্রাম সেবা ক্লাবের কার্যক্রম

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় পুনরায় শুরু সংগ্রাম সেবা ক্লাবের কার্যক্রম

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দীর্ঘদিন বন্ধ থাকার পর সামাজিক উন্নয়নমূলক সংগঠন সংগ্রাম সেবা ক্লাবের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ২০০৮ সালে দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম.ডি.কে সুলতানের উদ্যোগে সংগ্রাম সেবা ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কার্পাসডাঙ্গা ইউনিয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছিল। তবে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রায় ১০ বছর ধরে সংগঠনটির সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল।
সংগঠনটি পুনরায় চালুর লক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প এলাকায় ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে পুনরায় সংগ্রাম সেবা ক্লাবের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম.ডি.কে সুলতান।


এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আমির হামজা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বলেন, এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও তরুণ সমাজকে সংগঠিত করতে সংগ্রাম সেবা ক্লাব আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী