চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি আবু সাইদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় সুবদিয়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। গতকাল বাদ যোহর পাঁচমাইল (সুবদিয়া) মসজিদের পাশে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে সুবদিয়া কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।
মরহুমের জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক লার্জ মালিক, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাজিবর রহমান, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মরহুমের জামাতা অপু মালিক, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রায়হান কাজল, সদর উপজেলা যুবদলের সদস্য ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর ইমদাদুল হকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং মরহুমের আত্মীয়-স্বজনরা।
নিজস্ব প্রতিবেদক