আলমডাঙ্গার ডাউকি মাদ্রাসা-এতিমখানায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মুন্সী মো. আবু হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন। এসময় শিক্ষার্থীদের হাতে বই, খাতা, কলম, পেন্সিল ও স্কেল বক্স তুলে দেওয়া হয়। অতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করা সমাজের নৈতিক দায়িত্ব।
আলমডাঙ্গা অফিস