সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুলিশের মোটরসাইকেল চেকিং কার্যক্রম

দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
  • আপলোড তারিখঃ ১৬-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় পুলিশের মোটরসাইকেল চেকিং কার্যক্রম

আলমডাঙ্গায় নিয়মিত মোটরসাইকেল চেকিং কার্যক্রমে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের চার রাস্তার মোড় লালব্রিজ এলাকার পশুহাট যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বিরামপুর গ্রামের আরজুল হকের ছেলে ফরজ আলী (৪০) ও একই উপজেলার কুর্শা গ্রামের তানিস আলীর ছেলে রাজন আলী (২২)।


জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাসানুল বান্না জানান, চুয়াডাঙ্গা দিক থেকে আসা একটি ওয়ান টেস্ট টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানোর সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে দেহ তল্লাশি করা হয়। এসময় একজনের পকেট থেকে দড়ি বাঁধা একটি কাটা প্রিমিয়াম গিয়ার উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের সিট খুলে একটি ধারালো চাপাতি ও একটি স্টিলের রড উদ্ধার করা হয়।


খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী