সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার শাহাপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার স্থানীয় গণমাধ্যমকর্মীরা
  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গার শাহাপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জের শাহাপুরে ফাহিম হোসেন (১৯) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ফাহিম গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা শহরের এসএফ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা কামাল হোসেন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ফাহিম তার কাছে মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা দাবি করে। তিনি টাকা দিতে না পারায় বিষয়টি নিয়ে পারিবারিক আলোচনা হয়। রাত ১২টার দিকে ফাহিম নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।


খবর পেয়ে সরোজগঞ্জ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এদিকে, এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গের সামনে হামলার শিকার হয়েছেন দুই গণমাধ্যমকর্মী। তারা হলেন- স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রেডিও চুয়াডাঙ্গার নিজস্ব প্রতিবেদক মো. আশিকুর রহমান (২৫) ও দৈনিক আজকের চুয়াডাঙ্গার মুন্না রহমান।


ওসি মিজানুর রহমান জানান, গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জেলার কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী