সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জমকালো আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো যুবলীগ

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০১৭ ইং
মেহেরপুরে জমকালো আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো যুবলীগ
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জমকালো আয়োজনের বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল যুবসমাবেশ, আঁতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহরজুড়ে আলোকসজ্জাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। রোববার বিকালে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে জেলা যুবলীগ এ কর্মসূচী পালন করে। মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, উপদেষ্টা আশকার আলী, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও গফরগাও পৌরসভার সাবেক মেয়র কাউসার আলী, জেলা যুবলীগের সদস্য ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক মাহফিজুর রহমান মাহবুব, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। পরে সন্ধ্যার দিকে আতশবাজি ফুটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সন্ধ্যা উদযাপন করা হয়। রাতে একই পার্কের মফিজুর রহমান মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃকিত অনুষ্ঠানের বিভিন্ন স্থানের শিল্পিরা সঙ্গিত পরিবেশন করেন। যুবসমাবেশে অংশ নিতে দুপুরের পর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে যুবলীগের নেতাকর্মী ও  মহিলা কর্মীরা পার্কে প্রবেশ করতে থাকে। বিকালের দিকে পার্কটি কানায় কানায় পুর্ণ হয়ে যায়। এদিকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো শহরকে আলোকসজ্জায় সাজানো হয়েছে। রাস্তার দুই পাশে বিভিন্ন রঙের ব্যানার ফেষ্টুন শোভা পাচ্ছে। শনিবার শহিদ ড. সামসুজ্জোহা পার্কে বিকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড