মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৬ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। বিজিবি জানায়, গত শনিবার সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬২/৯-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের মো. মামুনের আমবাগানে অভিযান চালিয়ে হাবিলদার মো. আখের আলীর নেতৃত্বে বিজিবির একটি দল আসামীবিহীন ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।


একইদিন রাত ৮টা ৩০ মিনিটে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৭১/২-এস থেকে আনুমানিক ২.৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর মাঠের কলাবাগানে হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।


এছাড়া গতকাল রোববার বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬০/৩৭-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের শফিকুলের আমবাগানের পাশ থেকে হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে অভিযানে ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। আর ভোর ৫টা ২০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৭৩-এমপি থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের পাকা রাস্তার পাশে হাবিলদার মো. নাসির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০৫ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী