মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ওরা বন্ধু সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৬ ইং
দামুড়হুদায় ওরা বন্ধু সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দামুড়হুদায় 'ওরা বন্ধু সংঘ'র উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের বিধবা, এতিম, প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা, বৃদ্ধা ও অসহায় দিনমজুর পরিবারের মাঝে শীতবস্ত্র  উপহার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে দামুড়হুদা  ব্রিজরডস্থ লেখাপড়া কোচিং সেন্টারের একাডেমিক ভবনে সংগঠনটির ৪ দিনব্যাপী এ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ জন বিধবা, দিনমজুর, অসহায় পরিবারের নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়।


ওরা বন্ধু সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুরশেদ বীন ফয়সালের (তানজির) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এলজিইডির দামুড়হুদা উপজেলা কার্যালয়ের অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদির।


ওরা বন্ধু সংঘের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সচিব নাঈম হোসেন, উপসহকারী প্রকৌশলী আক্তারুল ইসলাম, আক্তার রসুল (পরামর্শক, এলজিইডি), সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হবি, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মাকসুদুর রহমান রতন, ঠিকাদার প্রতিষ্ঠান হ্যান্সি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহিদ হাসান, ডিনার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খায়রুল কবির দিনার। ওরা বন্ধুর সংঘের সদস্য, তিতুয়ার রহমান, সজল প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ওরা বন্ধুর সংঘের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী