মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৬ ইং
জীবননগরে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

জীবননগর থেকে ২টি ছুরি, ৩টি চাপাতি ও ৫টি হাসুয়াসহ রুমেল (৩২) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাকে আটক করা হয়। রুমেল উপজেলা শহরের কোর্টপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম জীবননগর শহরের একটি কক্ষ থেকে ছুরি, চাপাতি ও হাসুয়া উদ্ধার করে। এসময় রুমেলকে আটক করা হয়। পরে তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুমলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী