মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সেনেরহুদায় দুর্বৃত্তের আগুনে মুদি দোকান পুড়ে ছাই

উপার্জনের মাধ্যম হারিয়ে দিশাহারা দোকানি
  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৬ ইং
জীবননগর সেনেরহুদায় দুর্বৃত্তের আগুনে মুদি দোকান পুড়ে ছাই

জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের এক হতদরিদ্র ব্যক্তির মুদি দোকান ও ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার ভোরের দিকে সেনেরহুদা ক্লাব পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রোববার ভোরে দোকান ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা। এসময় স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের সব মালামাল পুড়ে যায়।


ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার পিপাস হোসেন জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রোববার ভোরে দোকানের আশেপাশের বাড়ির লোকজনের চিৎকার শুনে বেরিয়ে এসে দেখি কে বা কারা দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। পাড়ার লোকজনের সহযোগীয় আগুন নেভাতে পারলেও দোকানের সব মালামাল ও কাঠ পুড়ে ছাই হয়ে গেছে।


ক্ষতিগ্রস্ত দোকানদার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মুদি দোকানটি চালিয়ে আসছি। এটি আমার একমাত্র উপার্জনের মাধ্যম। আমার জানা মতে, কারোর সাথে আমার শত্রুতা নেই। আমি গরিব মানুষ, দিন আনি দিন খায়। আমি মনে করি রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার এই ক্ষতিটা হয়েছে। আমার কাছে থানায় গিয়ে জিডি করার মতো কোনো টাকাও নেই। আমার বাবা অনেক আগেই মারা গেছে। আমি আমার মামার কাছে থেকে মানুষ। আমার পরিবারে দুই মেয়ে এক ছেলে ও মাকে নিয়ে দোকান থেকে ইনকাম দিয়ে সংসার চালিয়ে আসছিলাম। আমার আয় রোজগারের শেষ সম্বলটুকু দুর্বৃত্তরা পুড়িয়ে দিল, আমি এখন অসহায় হয়ে গেছি।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী