মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গাংনী ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় গাংনী ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেপ্তার

আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশ বড় গাংনী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু তাহের বড় গাংনী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই এমএম নিয়ামুর হক ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২০২৪ সালের ১০ নভেম্বর দায়েরকৃত নাশকতা মামলার আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে খাসকররা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মৃত শফিউদ্দিনের ছেলে জিয়াউর রহমানকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি আবু তাহের ও জিয়াউর রহমানকে গতকাল শনিবার সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী