সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা টিমের নবগঠিত কমিটির প্রথম সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত সভায় নবনির্বাচিত সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশের ন্যাশনাল টিমের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মুশফিকুর রহমান। তিনি নবনির্বাচিত সদস্যদের দায়িত্বের পরিধি ব্যাখ্যা করেন এবং সংশ্লিষ্ট দায়িত্বসংক্রান্ত তথ্য লিখিত আকারে প্রত্যেক সদস্যের হাতে তুলে দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর মো. মাহাবুব ইসলাম আকাশ, ইভেন্ট ও প্রোগ্রাম ফোকাল নুসরাত জাহান রোজা, কমিউনিটি এনগেজমেন্ট ফোকাল নুসরাত জাহান মৌলি, মিডিয়া ও আউটরিচ ফোকাল নাহিদ জাবেদ ও সুমন সরদার এবং জেন্ডার ইনক্লুশন ও ইয়ুথ এনগেজমেন্ট ফোকাল নিতু ইসলাম।
এছাড়া কোর ভলেন্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন হামিদ উদ্দিন, আহমেদ ফায়েক, সিয়াম উদ্দিন, আব্দুল মান্নান, শাহীন শিকদার, জেরিন তাসনিম বন্যা, মুক্তা পারভীন, সাবিকা ইয়াসমিন, জাহিদুর রহমান ও মেজবাউর রহমান। মিটিং শেষে সদস্যরা তাঁদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন। একই সঙ্গে জানুয়ারি মাসের নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলায় সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
সমীকরণ প্রতিবেদক