মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজলো ছাত্রদলের আহ্বায়ক জাকির হাসানের অব্যাহতি প্রত্যাহার

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
আলমডাঙ্গা উপজলো ছাত্রদলের আহ্বায়ক জাকির হাসানের অব্যাহতি প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হাসানকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদায়) মো. জাহাঙ্গীর আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা জেলা শাখার অধীনস্থ আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হাসান শুভর সাংগঠনিক পদের সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধিনিষেধ রইল না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী