মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে রুহুল আমিন

নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনায় গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
জীবননগরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে রুহুল আমিন

জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের উদ্যোগে জীবননগরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জীবননগর উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন।


মতবিনিময় সভায় রুহুল আমিন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদ্দুল্লাহ, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, থানা জামায়াতের নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন এবং জেলা হোমিওপ্যাথি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, পেশাজীবী ও ব্যবসায়ী সমাজের সমন্বিত প্রচেষ্টাই পারে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে। ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক মতবিনিময় সভা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রস্তাব তুলে ধরেন এবং তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে আত্মহত্যার হার নিয়ে উদ্বেগজনক চিত্র, এক বছরে ৩০১ জনের মৃত্যু