সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
হিজলগাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শিমুল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে হিজলগাড়ী-ছোটশলুয়া সড়কের হিজলগাড়ী কবরস্থান নামক স্থানে দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল সামনের আরেকটি মোটরসাইকেল ও একটি পাখিভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিতুদহ ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে আকুবার মিয়ার বড় ছেলে নাম শিমুল মিয়া (২৫)-সহ আরও তিনজন গুরত্বর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। নিহত শিমুল সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের বাসিন্দা।


প্রত্যক্ষদর্শীদের কাছে থেকে জানা গেছে, বিকেল ৪টার দিকে হিজলগাড়ী বাজার থেকে প্রয়োজনীয় কাজ শেষে শিমুল নিজ মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি সামনে থাকা একটি মোটরসাইকেল ও পাখিভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে শিমুলসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পথেই শিমুলের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জানা গেছে।

খবর পেয়ে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পে ইনচার্জ এসআই হামিদুর রহমান পলাশ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। 



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে আত্মহত্যার হার নিয়ে উদ্বেগজনক চিত্র, এক বছরে ৩০১ জনের মৃত্যু