মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পৌষ সংক্রান্তি উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় পৌষ সংক্রান্তি উদ্যাপন

আলমডাঙ্গায় প্রতিবারের ন্যায় এবারও মহাশ্মশানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পৌষ সংক্রান্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে মহাশ্মশানে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এবং উপজেলা মহাশ্মশান কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, ডা. অমল কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক এবং মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ, পূজা ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও মহাশ্মশান কমিটির সহসভাপতি নিমাই চন্দ্র কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আলমডাঙ্গা উপজেলা শাখার সদস্যসচিব উৎপল দত্ত, মহাশ্মশান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ আচার্য, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর কমিটিরসাধারণ সম্পাদক মুক্তি অধিকারী, মহাশ্মশান কমিটির সহসভাপতি মদন সাহা, গণেশ অধিকারী, মহাদেব বিশ্বাস, মিঠু অধিকারী, সুকুমার সাহা, উত্তম সাহা, অনুপ ঘোষসহ আরও অনেকে।


অনুষ্ঠানে শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও কীর্তন পরিবেশন করেন গোপেন ভট্টাচার্য। আয়োজকরা জানান, পৌষ সংক্রান্তি উপলক্ষে এই ধর্মীয় আয়োজন প্রতি বছরই নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ধর্মীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে আত্মহত্যার হার নিয়ে উদ্বেগজনক চিত্র, এক বছরে ৩০১ জনের মৃত্যু