আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কাশিপুর গ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই কার্যালয় উদ্বোধন করা হয়। কাশিপুর গ্রামের জামায়াতের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক রফিকুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন, সেক্রেটারি মাওলানা শওকত আলী ও সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জহিরুল ইসলাম মজনু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল আলম বিদ্যুৎসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জামায়াতের নতুন ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করা হয়।
আলমডাঙ্গা অফিস