মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ব্যায়ামাগারের সদস্যদের পিঠা উৎসব

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় ব্যায়ামাগারের সদস্যদের পিঠা উৎসব

আলমডাঙ্গা সেফ অ্যান্ড সুপার ফুডের উদ্যোগে সাবেক অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামালের সৌজন্যে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে শরীরচর্চা শেষে সকাল ৮টার দিকে আলমডাঙ্গা শহরের রথতলার মোড়ে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। শরীরচর্চা শেষে ব্যায়ামাগারের ‘ভোরের শরীরচর্চা’ গ্রুপের সদস্য আবু সালেহ মোস্তফা কামাল তার প্রতিষ্ঠান সেফ অ্যান্ড সুপার ফুডে নিয়ে গিয়ে সকলকে পিঠা খাওয়ান। এসময় পিঠা উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন কোচ রবিউল ইসলাম, ফিজিশিয়ান কোচ টুটুল, কোচ জুয়েল, মঞ্জুর রহমান, মানোয়ার হোসেন, আমিনুল হক ঘেটু, সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, রতন সাহা, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেনসহ প্রায় ৬৫ জন সদস্য।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী