মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা এলাকায় অবস্থিত কে.ইউ.বি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটাটির বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকার বিষয়টি ধরা পড়ে।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এতে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর ৪ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। যারা আইন অমান্য করে পরিবেশ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ ইটভাটা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে তিনি জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী