মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেলগাছি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক বৈঠক

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
বেলগাছি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক বৈঠক

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নে জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডামোশ গ্রামের ৪ নম্বর ওয়ার্ড অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হুসাইন।


বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা শহিদুল হক, সেক্রেটারি মাওলানা শওকত আলী, সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, যুব বিভাগের সভাপতি জহিরুল ইসলাম মজনু, মাওলানা আহসান হাবীবসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ। ‎সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে নির্বাচনী প্রচারণার মাধ্যমে জনমত গঠন ও প্রচারের কার্যক্রম আরো বৃদ্ধি  করতে হবে। ‎উক্ত সাংগঠনিক বৈঠকে বেলগাছি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্থানীয় দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী