মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু ব্লকে মাধবপুর মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম।


তিনি বলেন, ‘দেশে সরিষার চাহিদা পূরণে কৃষি গবেষণার উদ্ভাবিত স্বল্প মেয়াদী এবং উচ্চফলনশীল জাতের বারি সরিষা-১৪ চাষাবাদ করে লাভবান হওয়া যায়। এতে একদিকে যেমন তেল উৎপাদন বাড়বে, তেমনি আমদানির ওপর নির্ভরতা কমে আসবে। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে রান্না করেন, এতে খাটি তেল যেমন পাবেন, তেমন ভেজাল তেল খাওয়া থেকে বিরত থাকতে পারবেন। সয়াবিন তেল উৎপাদন করতে ৩ কেজি প্রকৃত সয়াবিন লাগে, প্রতি কেজি সয়াবিনের দাম ১০০ টাকা হয়, তাহলে এক কেজি সয়াবিন তেল উৎপাদনে খরচ হয় ৩০০ টাকা। আসুন ভেজাল না খেয়ে খাটি সরিষার তেল দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার রান্না করে খায়।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং অফিসার হাসান আলী। স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। তিনি বলেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের মাঠ দিবসগুলোতে কৃষকদের সরিষার আবাদে উদ্বুদ্ধ করতে উচ্চফলনশীল জাতের বারি সরিষা-১৪ এর চাষাবাদ কলাকৌশল এবং এর উপকার সম্পর্কে অবহিত করা হচ্ছে বলে জানান।


উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ উদয় রহমানের উপস্থাপনায় বক্তব্য দেন সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, দুলারী খাতুন, আব্দুর রফিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খলিলুর রহমান, কৃষক প্রতিনিধি শহিদুল ইসলাম মোল্লা, রোকেয়া খাতুন, হাসিনা খাতুন প্রমুখ। সভায় শতাধিক কৃষক-কৃষাণী গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সরিষা জাত বারী ১৪ খেত প্লট পরিদর্শন করেন ও সরিষা থেকে তৈল উৎপাদন মেশিন দিয়ে কীভাবে তৈল তৈরি করে পর্যবেক্ষণ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী