মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়ায় যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
ভাংবাড়ীয়ায় যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের নগরবোয়ালিয়া গ্রামের যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারার খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নগরবোয়ালিয়া চরেবাংলা ফুটবল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানেপ্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন।


সাজিবুল হক রাজন বলেন, বর্তমান প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ যদি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত থাকে, তবে সমাজ থেকে মাদক ও অপরাধ অনেকাংশে দূর হবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদল নেতা শামীম রেজা, আরাফাত, জনি, জুসেল, মাসুদ, রিদয়সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। স্থানীয় যুবসমাজ ক্রীড়া সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের মতে, এ উদ্যোগ এলাকার তরুণদের খেলাধুলায় আরও বেশি আগ্রহী করে তুলবে এবং মাদকবিরোধী আন্দোলনে কার্যকর ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী